রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জনগন অবরোধকে প্রত্যাখান করেছে-লিয়াকত হোসেন খোকা এম, পি।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তাসহ আশপাশ এলাকায় অবরোধের প্রতিরোধে বিপুল সংখ্যক জাতীয় পার্টির নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর সমন্বয়ে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

এসময় এমপি খোকা বলেন, তারেক জিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে জনগণকে মুক্ত করতে হবে,লন্ডনে বসে তারেক জিয়া যে স্বপ্নই দেখুক সে স্বপ্ন কার্যকর হবে না তার স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেছে। তারেকের হাত থেকে এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে।তারেক জিয়ার জ্বালাও পোড়াও রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। আমাদের দেশের জনগণ এখন জ্বালাপোড়াও নৈরাজ্য ও অপ্রীতিকর পরিস্থিতি চায় না,তাই আজকের এই অবস্থান কর্মসূচি গণ মিছিলে রুপ নিয়েছে। জনগন অবরোধকে প্রত্যাখান করেছে।

তিনি বলেন, নির্বাচন হবে যথা সময়েই হবে মাননীয় প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন হবে, বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি নির্বাচন বানচাল করতে পারবে না। হরতালের ও অবরোধের প্রতিরোধে শুরু থেকে মাঠে আছি আগামীতেও থাকবো।এসময় তিনি প্রত্যোকটা নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান। তিনি আরোও বলেন বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে আমরা সোচ্চার এবং মাঠে আছি। সার্বক্ষণিক আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমাদের এই সোনারগাঁয়ের মাটিতে হতে দিবো না।

এর আগে মোগরাপাড়া চৌরাস্তায় এমপি খোকা অবস্থান নিয়ে ছোট বড় সকল বাস, গাড়ি, ট্রাক দাড়িয়ে থেকে রাস্তায় চলাচল করে দেন। তবে সোনারগাঁয়ে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, সহ-সভাপতি দেওয়ান উদ্দিন চুন্নু, গরীবে নেওয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন আক্তার পান্না, সদস্য সচিব নার্গিস আক্তার, সফি জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো. মাইনুল ইসলাম মামুন, সাবেদ আলি মেম্বার, সাকিব মেম্বার, সোহেলসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বসাধারণ ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102