রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

৭১ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”

জ্যেষ্ঠ প্রতিবেদকঃদৈনিক বিজনেস প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ দৈনিক বিজনেস প্রতিদিন

৭১ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”
এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া। ৬ নভেম্বর সোমবার বিকেলে স্থানীয় এক রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করার আশা ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে তিনি তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, স্বাধীনতা হঠাৎ করে আসেনি। এর পিছনে রয়েছে শোষন, নির্যাতন ও বঞ্চনার দীর্ঘ ইতিহাস। আমরা নিজেদের ও পরিবারের সদস্যদের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বিজয় অর্জন করেছি।

কিন্তু দেশ স্বাধীনের পর পাকিস্তানি প্রেতাত্মারা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে জাতির জনককে নির্মম ভাবে হত্যা করে। এ হত্যাকান্ড দীর্ঘকাল পরাজিত সৈনিকের মতো তাড়িয়ে বেড়িছে।

তিনি আরো বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সংসদে ইনডেমনিটি অ্যাক্ট বাতিল করলে হত্যাকান্ডের বিচারের পথ তৈরী হয়। ২০২৩ সালে এসে সেই স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত আজও থেমে নেই। তারা বিদেশী তৃতীয় শক্তির উপর ভর করে স্বাধীন দেশকে পাকিস্তান, আফগানিস্থানের মতো ব্যর্থ রাষ্ট্রের রূপ দিতে ষড়যন্ত্র করে করছে। তিনি আরও বলেন, দেশ স্বাধীনের পর অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। আমরা স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করবো।

তিনি আরও বলেন, দীর্ঘ ৫৮ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনো আওয়ামীলীগের সভানেত্রীর সিদ্ধান্তের বাইরে যাননি। সারা জীবন দেশ ও দলকে ভালোবেসে দলের জন্য কাজ করেছেন। এজন্য তিনি নির্যাতনের শিকার হওয়াসহ অসংখ্যবার কারাবরণ করেছেন। তারা রাজনৈতিক কর্মকান্ডের জন্য কখনো তিনি পুরস্কার চাননি। বর্তমানে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, প্রাণপ্রিয় নেত্রীর (আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা) কাছে কিছু চাইলে এমন অনেক কিছু পেতাম।
সর্বশেষ তিনি বিএনপির ডাকা অবরোধ প্রতিহত করতে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102