
ইসলামী আন্দোলন শুক্রবার ঢাকায় এক মহাসমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়ার জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছে এবং একই সঙ্গে দলটি বিরোধী দল বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিকে সমর্থনের ঘোষণা দিয়েছে।
“সরকার দাবি না নিলে আন্দোলনরত বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। ২০১৪ ও ১৮ সালের মতো নির্বাচন মানুষ হতে দেবে না,” মহাসমাবেশে ঘোষণা দিয়েছেন দলটির আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে জামায়াতে ইসলামি ছাড়া আর যে কয়টি ইসলামী দলের তৎপরতা বেশী দেখা যায় তার মধ্যে ইসলামি আন্দোলন একটি। ২০১৪ সালের নির্বাচন বর্জন করলেনও ২০০৮ সালে ১৬৬ প্রার্থী নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল দলটি।