রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

২৮ অক্টোবর সহিংসতার দায় বিএনপি নেতারা এড়াতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

বিএনপি ২৮ অক্টোবর শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দলটির সিনিয়র নেতারা যে সিদ্ধান্ত দিয়েছে, তা বাস্তবায়ন করেছে মাঠ পর্যায়ের কর্মীরা। সুতরাং দলটির নেতারা এর দায় এড়াতে পারেন না।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের দায় বিএনপির সিনিয়র নেতারা এড়াতে পারেন না বলেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তদন্তে দোষ প্রমাণিত হলে চার্জশিট দেওয়া হবে। নির্দোষ হলে খালাস পাবেন।

এ সময় জেল হত্যা দিবস নিয়ে মন্ত্রী বলেন, কারাগারের মতো সবচেয়ে নিরপরাধ জায়গায় জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল, দেশের অগ্রযাত্রা রোধ করার জন্য। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সতর্ক থাকতে হবে। খুনিদের দেশে নিশ্চয়ই আনতে পারবো বলেও আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102