রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিএনপি জামায়াতের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নৌকা প্রত্যাশী মারুফুল ইসলাম ঝলক।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সারা দেশের ন্যায় সোনারগাঁয়ের কাঁচপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগের সদস্য সোনারগাঁ থেকে নৌকা প্রত্যাশী মারুফুল ইসলাম ঝলক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে কাচপুর সিলেট ঢাকা মহাসড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূঁইয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মারুফুল ইসলাম ঝলক। এ সময় বিক্ষোভ মিছিলে শত শত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ

উপজেলা আওয়ামী লীগের নেতা মারুফুল ইসলাম ঝলক বলেন বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়।জনগণের জানমালের ক্ষতি করতে চায়।তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি।

আওয়ামী লীগের এ তরুন নেতা বলেন বিএনপির অবরোধ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ধারাবাহিক ভাবে চলবে। বিএনপি-জামায়াত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন বিএনপি তৃতীয় কোন শক্তির সাহয্যে এ বাংলাদেশকে আফগানিস্তান ও লিবিয়ার মত ব্যর্থ রাস্ট্র বানাতে চায়, কিন্তু তাদের কে সে সুযোগ দেওয়া হবে না।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102