রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাজীপুরে বিক্ষোভে পুলিশের গুলিতে ঝালকাঠির রাসেল নিহত।

মোঃ রাকিব।বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে রাসেল হাওলাদার (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতাল নিয়ে আসা সহকর্মী ও রুমমেট মো. আবু সুফিয়ান জানান, স্থানীয় ডিজাইন এক্সপ্রেস লিমিটেড নামে একটি কারখানায় কাজ করেন তারা। কারখানাটির ইলেকট্রিশিয়ান রাসেল হাওলাদার। স্থানীয় ৫-৬টি গার্মেন্টসের কর্মীরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। সেজন্য সকালে তাদের কারখানাটি কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে কারখানা থেকে বের হয়ে তারা পায়ে হেঁটে বাসার দিকে রওনা হন।
তিনি আরো দাবি করেন, তখন কারখানাটির সামনে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে রাসেল বুকের ডান পাশে এবং ডান হাতে গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকে রাসেলের চিকিৎসার ব্যবস্থাপত্রে (টিকেট) চিকিৎসক ‘গুলিতে মৃত্যু’ বলে উল্লেখ করেছেন।

রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন টুঙ্গি পূর্ব থানার দুই কনস্টেবল তিলক ও মামুন। পাশাপাশি রাসেলের পরিচিত কয়েকজনও ছিলেন।

তারা জানান, ঝালকাঠির সদর উপজেলার খাগুটিয়া গ্রামের হান্নান হাওলাদারের ছেলে রাসেল। বর্তমানে গাজীপুর বাসন মালেকের বাড়ি এলাকায় একটি মেসে থাকতেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেলের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102