রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অনন্ত জলিলের পোশাক কারখানায় আগুন।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় সপ্তম দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়।
সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে অর্ধশতাধিক ব্যক্তি কারখানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেন। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।
এদিকে খবর পেয়ে গাজীপুর সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন সংবাদমাধ্যমে জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে সপ্তম দিনের মতো চলমান আন্দোলনে দুপুর দেড়টার দিকে টঙ্গীতে রাসেল হাওলাদার নামে এক শ্রমিক নিহত হন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে পুলিশ জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়েছে।দুপুরে পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে টানা সপ্তম দিনের মতো সোমবারও গাজীপুরে আন্দোলনে নামেন শ্রমিকরা। এদিন সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এ সময় তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত একদল শ্রমিক একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। শ্রমিক বিক্ষোভের মুখে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর দেড়টার দিকে রাসেল হাওলাদার নামে এক পোশাক শ্রমিক আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল হাওলাদার ঝালকাঠি জেলার বিনাইকাঠি গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। তিনি কলম্বিয়া এলাকার নূর আলমের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে ডিজাইন এক্সপ্রেস কারখানার ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিবি) ইব্রাহীম খান জানান, রাসেল হাওলাদার নামে ওই শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102