শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

রাজশাহীর বাঘায় শান্তিপূর্ণ ভাবে শেষ হলো দূর্গোৎসব

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

প্রতিমা বিসর্জনের মাধ্যমে অপসক্তির হন্তাকারক দুর্গা বিদায় নিয়ে এক বছরের জন্য চলে গেলেন মর্ত্য ছেড়ে। দুর্গাকে বিদায় জানানো হয় ভাব গাম্ভীর্য আর উৎসব-উদ্দীপণার সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। বিজয়ার শোভা যাত্রায় ঢাক-ঢোল, শাঁক, করতাল আর সানাইয়ের করুন সুর এবং ভক্ত অনুরাগীদের অশ্রু বির্সজনের মাধ্যমে দূর্গাদেবীকে নদীর ঘাটে বিসর্জন দিয়ে ঘরে ফিরে ভক্তরা।

মঙ্গলবার (২৪-১০-২৩) বিকালে পদ্মা নদীর পাড় ও বিভিন্ন পুকুরে প্রতিমা বিসর্জন ঘাটে ঢল নামে পূণ্যার্থীদের। সব বয়সের নারী-পুরুষ, শিশু, কিশোর-কিশোরিরা পায়ে হেটে বিসর্জন ঘাটে ভিড় জমান।

সন্ধ্যার আগ পর্যন্ত চলে প্রতিমা বিসর্জনের কাজ। উপজেলার বিভিন্ন স্থানে শোভা যাত্রায় নের্তৃত্ব দেন, মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের রাজশাহীর বাঘা উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে ও সাধারণ সম্পাদক অপূর্ব সাহা বলেন, সকলের সার্বিক সহযোগিতায় উপজেলার ৪৭ টি পূজা মন্ডপ ছিল আনন্দ মুখর।

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ভাব গম্ভীর্য পরিবেশের মাধ্যমে মন্দির মন্ডপে প্রতিমা ঘট স্থাপন এবং রোধনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় শারদীয় দূর্গোৎসবের পূজা অর্চনা।

প্রত্যেক পূজা মন্ডপে নিরাপত্তা ও নির্ভাবনায় পূজার সুযোগ ছিল বলে উৎসব মুখর দিনগুলোতে উপজেলার সকল অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার মানুষের সমাগম ঘটে পূজা মন্ডপে। মিলন মেলায় পরিণত হয়, ধর্ম বর্ণ সব মানুষের।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102