শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চারঘাটে নবাগত ওসি’র সঙ্গে ‘সিআরইউ’ এর মতবিনিময়

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাট মডেল থানার নবাগত ওসি’র সঙ্গে রিপোটার্স ইউনিটি (সিআরইউ) এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ওই সময় স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সিআরইউ সভাপতি ওবায়দুল ইসলাম রবি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানার অফিসার ইন-চার্জ এএসএম সিদ্দিকুর রহমান।

ওই সময় সিআরইউ সাঃ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক জিনারুল হক, দপ্তর সম্পাদক ইসমাইল হক, নির্বাহী সদস্য আতিকুর রহমান আশা, সদস্য লায়লা ইয়াছমিন নিপুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. এএসএম সিদ্দিকুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

পুলিশ ও সাংবাদিক উভয় মিলে কাজ করলে অনেক অনিয়মকে রুখে দেয়া সম্ভব। প্রতিদিনের কর্তব্য পালনে অনেক সময় ত্রুটি হতে পারে। ভুল-ত্রুটি মিলে একটি মানুষের চরিত্র গঠন।

পরিশেষে সিআরইউ সকল সাংবাদিকদের ব্যক্তিত্ব নিয়ে প্রশংসা করেন তিনি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102