শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ছাত্রলীগের কমিটি ঘোষণার পরে থমথমে রাবি ক্যাম্পাস

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ০৭ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি এবং আসাদুল্লাহ-হিল গালিবকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তবে কমিটির বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করেছেন অনেক আগেই। গতকাল (২১ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এদিকে কমিটি ঘোষণার পরে গালিবের সমর্থককে কয়েকজন মিলে মারধর করেছে এবং ১ টা মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে বলেও জানা গেছে। এখন সবাই ক্যাম্পাসেই অবস্থান করছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে ২০ জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন –মোঃ মেজবাহুল ইসলাম, শাহিনুল ইসলাম সরকার ডন, জাকিরুল ইসলাম জ্যাক, মোঃ মঈনউদ্দিন রাহাত, মোঃ মেহেদী হাসান মিশু, মেহেদী হাসান তায়েব, মোঃ মামুন শেখ, মোঃ নূর সালাম, আলতাফ সায়েম জেমস, আশিকুর রহমান আশিক, তাওহীদুল ইসলাম দুর্জয়, আল আমিন মোঃ তানভীর।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন– তামান্না আক্তার তন্বী, আবুল বাশার আহম্মেদ, জান্নাতুল নাঈমা আকন্দ জানা, সামিউল আলম সোহাগ, মোঃ মোমিন ইসলাম, শাখাওয়াত হোসেন শাকিল, মোঃ জুয়েল হোসেন এবং মনু চন্দ্র মোহন দেব বর্মন।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ৮ জন হলেন- ভাস্কর সাহা, মোঃ নাঈম আলী, নিয়াজ মোর্শেদ, মোঃ আশিকুর রহমান অপু, আব্দুল্লাহ আল মামুন স্বদেশ, তাজরিন আহমেদ মেধা , সাদেকুল ইসলাম সাদিক এবং মোঃ শামীম হোসেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102