রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ধামইরহাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতির অকাল মৃত্যুতে পৌর ছাত্রলীগের শোকবার্তা

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ ধামইরহাট পৌর শাখার সহ-সভাপতি মো.মোতাব্বের হোসেনের অকাল মৃত্যুতে পৌর শাখা ছাত্রলীগ পরিবার শোকবার্তা প্রেরণের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার (২১ অক্টোবর) দুপুর অনুমানিক ২.০০ ঘটিকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেন ” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন” তার অকাল মৃত্যুতে পৌর ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত।

জানা যায়, উপজেলার জয়জয়পুর এলাকায় স্যালো টিউবওয়েল, এসটি ডব্লিউ, অগভীর নলকূপে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান কালে বিদ্যুতায়িত হয়ে মারা যান জয়জয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো.মোতাব্বের হোসেন মনা (৩৫)।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধামইরহাট পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. ফুয়াদ রেজার স্বাক্ষরকৃত শোকবার্তা প্রেরণের মাধ্যমে পৌর ছাত্রলীগের সভাপতি মো. আবু হোসেন ও সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল, ধামইরহাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোতাব্বের হোসেনের অকাল মৃত্যুতে পৌর ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102