শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দেশের পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘ইতি চিত্রা’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘ইতি চিত্রা’। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক।

নব্বই দশকে মফস্বলের কলেজ পড়ুয়া একজোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্পে সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস রিতু।

এই অভিনেত্রী ‘ইতি চিত্রা’র মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন।

এর আগে সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম নায়ক হিসেবে পর্দায় আসছেন ইভন।

মূলত এই ছবির মাধ্যবে বড়পর্দায় দুই নবীবের অভিষেক হচ্ছে।

নির্মাতা জানান, প্রথম সপ্তাহে ছবিতে দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা) এবং সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)।

নির্মাতা রাসেলের প্রথম সিনেমা ‘ইতি চিত্রা’। বড় পর্দায় কাজে নামার আগে বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন নাটক নির্মাণ করে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।

অন্যদিকে বরিশালের মেয়ে জান্নাতুল রিতু। সংস্কৃতি অঙ্গনে যার কেউ নেই।

রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিতু নায়িকা হবেন কখনও ভাবেননি।

পরিচালকের প্রস্তাব পেয়ে আগ্রহী হলেন সিনেমায়। কাকতালীয়ভাবে ইভনও বরিশালের ছেলে।

কাজ করছেন দৃষ্টিপাত নাট্যদলে। পাশাপাশি সিনেমাও করছেন। ‘ইতি চিত্রা’ নিয়ে আশাবাদী এই অভিনেতা।

ইভন বলেন, ‘দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায় এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে।

চেষ্টা করেছি নিজের অভিনীত চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।

রিতু বলেন, এমনিতেই প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। তাই নার্ভাসনেসটা একটু বেশি কাজ করছে।

নিজের সর্বোচ্চটা দিয়ে পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। অপেক্ষায় আছি দর্শক আমাকে কীভাবে নেবে সেটার জন্য।

ইভন-রিতু ছাড়াও ‘ইতি চিত্রা’য় অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন প্রমুখ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102