রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বন্দরে পুলিশে হাতে ভূয়া পুলিশ আটক।

বন্দর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ
বন্দরে লক্ষনখোলা এলাকায় ফরহাদ হোসেন শুভ নািমে এক ভূয়া পুলিশকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। মঙ্গলবার ১৭অক্টোবর সন্ধ্যায় লক্ষখোলা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম,হেলমেট,ওয়াকিটকি ও খেলনার একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ধৃত ভূয়া পুলিশ ফরহাদ হোসেন শুভ গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার কওনিয়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে সে রাজারবাগ পুলিশ লাইনে মেসবয় হিসেবে কর্মরত আছে।
পুলিশ সুত্রে জানা গেছে,রাজারবাগ পুলিশ লাইনের মেসবয় ফরহাদ হোসেন শুভ বিভিন্ন সময়ে পুলিশ অফিসার পরিচয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যৎসামান্য পরিচয়ে সম্পর্ক গড়ে তুলত। এবং পুলিশ পরিচয় দিয়ে ফোন নাম্বার নিয়ে প্রশাসনিক চাকুরী দেয়ার প্রলোভন দেখাত। বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে সুবিধাও গ্রহন করত। মঙ্গলবার লক্ষনখোলা এলাকাবাসী সন্দেহ হলে বন্দর ফাড়ী পুলিশকে অবগত করে। পরে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর রেজাউল করিম তাকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর রেজাউল করিম বলেন,পুলিশ পরিচয়দানকারী ফরহাদ হোসেন শুভ নামে এক যুবককে আটক করেছি। তার কাছে খেলনার পিস্তলসহ ইউনিফর্ম,হেলমেট,ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তবে তার সাথে একটি চক্র থাকতে পাওে বলে ধারনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরে জানানো হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102