রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শেখ রাসেল দিবস উপলক্ষে তানোর মহিলা কলেজে আলোচনা ও দোয়া মোনাজাত

তানোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর মহিলা কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে তানোর মহিলা কলেজের আয়োজনে অনুষ্ঠিত কর্মসুচীর মধ্যে ছিলো শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্র্যালী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত।

শেখ রাসেল দিবস উপলক্ষে কলেজের সভা কক্ষে অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ শেখ রাসেল কে নির্মম ভাবে হত্যাকাণ্ড ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বক্তব্য রাখেন।

এছাড়াও আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোরশেদ আলী মৃধা, সহকারী অধ্যাপক মুনসেফ আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কলেজের প্রভাষক বন্দিতা রাণী, প্রভাষক গীতারাণী মালাকার,প্রভাষক মাসুদ রানা, সোহেল রানাসহ কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা দোয়া মোনাজাত করেন কলেজের প্রভাষক গুলজার আলী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102