
বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০’তম জন্মদিনে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়েছে।
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস উপলক্ষে র্যালি ও শিশু শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকাল ১০.০০টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজেনে একটি র্যালি বের করে।
এদিন দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, কৃষি কর্মকর্তা মো. গাজীউল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামিরুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ প্রমুখ।
সভা শেষে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।