রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ধামইরহাটে ফিরোজ-দোলা মানবকল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে জটিল রোগে আক্রান্ত এক শিশুকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান নাগরিক ফিরোজ হোসেন দম্পতির সংগঠন ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন। নগদ অর্থ পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন ৫ বছরের শিশু আব্দুল্লাহ।

জানা গেছে, থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ায় শিশু আব্দুল্লাহ’র জন্য মা মরিয়মকে তার সংসার জীবনে ইতি টানতে হয়।

মা মরিয়ম বেগম তার বাবা মহিদুল ইসলামের সংসারে ছেলে আব্দুল্লাহর চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন সহযোগিতায় ছেলেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।

সম্প্রতি অর্থ সংকটে অসুস্থ্য আব্দুল্লাহ’র খবর জানতে পেরে ধামইরহাটের কৃতি সন্তান বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান নাগরিক ফিরোজ হোসেনের নির্দেশনায় ভুক্তভোগীর বাড়ী পূর্ব শালুককুড়ি গ্রামে ছুটে যান ফিরোজ ও দোলা মানবকল্যান ফাউন্ডেশনের অর্থ পরিচালক মো. রুহেল আহম্মেদ।

সেখানে গিয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত আব্দুল্লাহকে তাৎক্ষনিক ৩ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন ফিরোজ ও দোলা মানবকল্যান ফাউন্ডেশনের অর্থ পরিচালক মো. রুহেল আহম্মেদ।

এছাড়াও জটিল রোগে আক্রান্ত আমাইতাড়া গ্রামের মোসা. লিলিফা বেগম, বীরগ্রামের মোসা. আনোয়ারা বেগম ও জমজ কন্যা সন্তানের বাবা আব্দুল কাদেরকেও আর্থিক সহায়তা প্রদান করেছে মানবিক সংগঠন ফিরোজ ও দোলা মানবকল্যান ফাউন্ডেশন।

ইতিপূর্বে করোনা মহামারীকালিন সময়েও প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কয়েকটি মসজিদ এবং এতিমখানায় এককালীন আর্থিক অনুদান প্রদান করেছে এই সংগঠনটি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102