রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নওগাঁর ধামইরহাটে শেখ রাসেল দিবস পালিত

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের পক্ষে, উপজেলা পরিষদ, প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পন করা হয়।

এ সময় দিবসটি উপলক্ষে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও আবু হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, আরএমও ডা. জহুরুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, নির্বাচন অফিসার আনিছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, সমবায় কর্মকর্তা হারুনুর রশীদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবিহা ইয়াছমিন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102