রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজশাহী কলেজে শেখ রাসেলের ৬০’তম জন্মদিন উদযাপন

আফসানা মিমি, রাজশাহী
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করেছে রাজশাহী কলেজ। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে কলেজ কর্তৃপক্ষ।

দিবসটি উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ সকাল সাড়ে ৯ টায় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করে, সকাল ১০.০০ টায় বঙ্গবন্ধুর ম্যুরাল পুষ্পস্তবক অর্পণ ও জন্মদিনের কেক কাটা হয় এবং সাড়ে ১০ শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন, ১১ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক বলেন, জন্মদিন উদযাপন করছি ঠিকই এতে আনন্দের অনুভূতি নেই বিষাদ কাজ করছে।

শেখ রাসেল সবার প্রিয় ছিলেন, ১০ বছর জীবনেই নানা অভিজ্ঞতা সাক্ষী। ১৫ আগস্ট সপরিবারে তাকে হত্যা করা হয়।

শেখ রাসেলের একটা সুন্দর জীবন হতে পারতো, হয়নি সেটা আমরা বাঙালি জাতির জন্য দুঃখের বিষয়।

সভায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের সভাপতিত্বে ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান।

মুখ্য আলোচক হিসেবে ছিলেন ইতিহাস বিভাগের প্রভাষক লিটন কুমার সরকার।

এসময় শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমিন আকতার সারমিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102