রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রুয়েট শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন

মোঃ রাজন ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন হয়েছে। সভাপতি মোঃ সাদ্দাম হোসন এবং সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে দায়িত্ব দেয়া হয়েছে ফাহমিদ লতিফ লিয়নকে সভাপতি ও সৌমিক সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে চার জনকে সহসভাপতি করা হয়েছে। তারা হলেন ছালাতিজ্জোহা ইফতি, অর্ণব পিউস বিশ্বাস, নাজমুল হুদা ও শাহনেওয়াজ কবির।

তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইফতেখারুল হক, লাশিউর রহমান নাহিদ ও জিন্নুর রহমান।

পাঁচ জন সাংগঠনিক সম্পাদক হলেন আশেফ মোর্শেদ সাইফ, মেহেদী হাসান, মুনেম শাহরিয়ার, মোস্তাফিজুর রহমান সুরুজ ও শেখ মো. সাজ্জাদ হোসেন সাঈদ।

১৯ সেপ্টেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের সম্মেলনে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এর আগে ২০১৬ সালের ১১ ডিসেম্বর নাঈমুর রহমান নিবিড়কে সভাপতি ও চৌধুরী মাহাফুজুর রহমান তপুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছিল।

এরপর থেকে তারাই সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন।

গত বছর ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান রুয়েটে চাকরি পাওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

তার জায়গায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান সহ সভাপতি ইসফাক ইয়াসির ইপু।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102