রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আরএমপির সিসি ক্যামেরায় ধরা পড়লো তিন ছিনতাইকারী

মোঃ রাজন ইসলাম, রাজশাহী
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ ও কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং একটি অটোরিক্সা ও দুটি ব্যাটারি উদ্ধার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: আকাশ (১৯), মো: রাহিম (১৯) ও মো: রিয়াজ আলী (২০)।

আকাশ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সিপাইপাড়ার মৃত আলমের ছেলে, রাহিম একই এলাকার মো: আনোয়ার হোসেন মুক্তারের ছেলে ও রিয়াজ কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়ার মৃত টুকু মিয়ার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৮:৪৫ টায় রাজপাড়া থানার লক্ষীপুর মোড় হতে যাত্রীবেশে তিন ব্যক্তি দামকুড়া হাটে যাওয়ার কথা বলে মো: নজরুল ইসলামের অটোরিক্সায় উঠে।

রাত ৯:৩০ টায় দামকুড়া থানার জোতরাবোন এলাকায় পৌঁছাইলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা পিছন থেকে নজরুলের গলা চেপে ধরে চোখে মরিচ লাগিয়ে দেয়।

এরপর তারা নজরুলকে এলোপাতাড়ি মারপিট করে এবং তাঁর অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আবার গত ১১ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৯.৩০ টায় ঐ ছিনতাইকারীরা মো: সেন্টু মিয়ার কাছ থেকে একই ভাবে দামকুড়া থানার জোতরাবোন এলাকা হতে অটোরিক্সা ছিনিয়ে নেয়।

এই দুটি ঘটনায় দামকুড়া থানায় পৃথক দুটি মামলা রুজু হয় মামলা পরবর্তীতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের নেতৃত্বে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: মশিউর রহমান ও তাঁর টিম ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধারসহ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন পরবর্তীতে দামকুড়া থানা পুলিশের ঐ টিম আরএমপি’র অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে।

এরপর দামকুড়া থানার ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ অক্টোবর রাত ৮:৩০ টায় নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আকাশকে গ্রেফতার করে এবং তাঁর দেওয়া তথ্যমতে একই এলাকা হতে আজ ১৬ অক্টোবর ভোর ৫.০০ টায় অপর আসামি রাহিমকে গ্রেফতার করে।

আসামি আকাশ ও রাহিমের দেওয়া তথ্যমতে সকালে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রিয়াজকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে।

তাদের দেওয়া তথ্যমতে দামকুড়া থানার সুলিতলা ব্রিজের নীচ হতে ছিনতাই করা অটোরিক্সার দুইটি ব্যাটারি ও আশগ্রাম হতে একটি ব্যাটারিবিহীন অটোরিক্সা উদ্ধার হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102