শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সবুজ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বৃক্ষ মেলা,তিন মাসে ৫ লাখ চারা রোপণের লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক :মোহাম্মদ হোসেন হ্যাপী।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মঙ্গলবার চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
র‍্যালিতে শিক্ষার্থী,পরিবেশপ্রেমী,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নিয়ে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন,একটি গাছ একটি প্রাণ। পরিবেশ রক্ষায় প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন,সবুজ ও দূষণমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন।ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী তিন মাসে জেলার বিভিন্ন স্থানে ৫ লাখ চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী,ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
উদ্বোধন শেষে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন সরকারি ও বেসরকারি নার্সারির স্টল ঘুরে দেখেন। মেলায় ফলজ,বনজ ও ঔষধি গাছের উন্নত জাতের চারা বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102