শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

লালমনিরহাট সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো.আসাদুজ্জামান শনিবার (২৫ জুলাই ২০২৬) লালমনিরহাট সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কোর্টের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সদর কোর্টে পৌঁছালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সদর কোর্টের পুলিশ পরিদর্শক মো.আবুল হাসনাত খান।
পরিদর্শনের সময় পুলিশ সুপার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র, অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্র সরেজমিনে পরিদর্শন করেন। তিনি দাপ্তরিক কর্মবণ্টন সুষম রাখা,সেবা প্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন,কোর্টের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী হয়।
এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ওয়ারুখ ইয়াজদানী এবং সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102