শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাজীপুর জেলা পরিষদের ১১৫ কোটি টাকার এফডিআর নিয়ে ব্যাখ্যা,অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

মোঃ মাহবুব: স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর জেলা পরিষদের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে প্রধান নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম (উপসচিব)-এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলাবাসী-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন,সরকারি নিয়ম ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী বিভিন্ন ব্যাংকে সংরক্ষিত ৩৪ কোটি টাকার এফডিআর সোনালী ব্যাংকে স্থানান্তর করে মোট ১১৫ কোটি টাকার এফডিআর গঠন করা হয়েছে। এর ফলে জেলা পরিষদের আর্থিক সক্ষমতা ও উন্নয়ন কার্যক্রম আরও সুসংহত হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন,প্রকৃত তথ্য গোপন রেখে,৬২ কোটি টাকা লোপাট,শিরোনামে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে জেলা পরিষদ ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে জনমনে ভুল ধারণা তৈরি করা হচ্ছে। তাদের দাবি,টেন্ডার-সংক্রান্ত সুবিধা না পাওয়া একটি স্বার্থান্বেষী চক্র মানববন্ধন,সংবাদ সম্মেলন ও বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে গাজীপুর জেলা পরিষদের ভাবমূর্তি রক্ষা,সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং জনস্বার্থে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102