শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গফরগাঁও-মাওনা সড়ক প্রকল্পে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ,উচ্চপর্যায়ের তদন্ত দাবি।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশের অভিযোগ,ভুয়া স্থাপনা দেখিয়ে ক্ষতিপূরণ আদায়ের দাবি।
গফরগাঁও-মাওনা সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে সংঘবদ্ধ দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে কোটি কোটি টাকার ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভুয়া কাগজপত্র,কৃত্রিম স্থাপনা এবং জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ লুটপাট করা হচ্ছে।
অভিযোগকারীদের ভাষ্য,কয়েকজন দালাল দীর্ঘদিন ধরে প্রকৃত ভূমির মালিকদের সঙ্গে নিজেদের নাম যুক্ত করে ৮ ধারার নোটিশে অন্তর্ভুক্ত হচ্ছেন। এরপর ক্ষতিপূরণের চেক গ্রহণ করে অর্থ ভাগ-বাটোয়ারা করা হচ্ছে। এছাড়া অধিগ্রহণের সীমার বাইরে থাকা পুকুর, জলাশয় ও স্থাপনাকেও প্রকল্পের আওতায় দেখিয়ে ক্ষতিপূরণ আদায়ের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের আরও দাবি,এই চক্র বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করে এবং সাধারণ মানুষকে অভিযোগ করতে নিরুৎসাহিত করে। একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা পুরো ভূমি অধিগ্রহণ কার্যক্রমের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত,ক্ষতিপূরণের সব নথি যাচাই, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং আত্মসাৎ হওয়া সরকারি অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের অনেক কর্মকর্তা বদলিজনিত কারণে বক্তব্য দেওয়ার জন্য যোগাযোগযোগ্য ছিলেন না। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102