
চট্টগ্রাম:
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব,পরিচ্ছন্নতা ও কল্যাণ নিশ্চিত করতে নির্দেশনা পুলিশ সুপার মাসুদ আলমের।
চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে সকাল ৮টায় কিট প্যারেডে জেলা পুলিশের সদস্যদের পোশাক-পরিচ্ছদ,সরকারি সরঞ্জাম, অস্ত্র ও অন্যান্য কিট সামগ্রী পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা,পরিচ্ছন্নতা,পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরে সকাল ১০টায় পুলিশ লাইন্স সিভিক সেন্টারে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণ-সংক্রান্ত সমস্যা এবং প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।