
ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত কবির মল্লিক (২৬) ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়,১৮ জুলাই রাত সাড়ে ৯টার দিকে আলীগঞ্জ রেল সেতুর ৯২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে,পিসিপিআর যাচাইয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।