শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বাংলাদেশে শিশুদের রক্তে সিসা দূষণ উদ্বেগজনক,বরিশালে সচেতনতা র‍্যালিতে সমন্বিত উদ্যোগের আহ্বান।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সিসা দূষণ প্রতিরোধে গবেষণা,কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির দাবি।
বাংলাদেশে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বরিশালে সিসা দূষণবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সুরক্ষা ও শিশুদের স্বাস্থ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান,দেশে উল্লেখযোগ্য সংখ্যক শিশুর রক্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার চেয়ে বেশি সিসা পাওয়া গেছে। বিশেষ করে অপরিকল্পিত সিসা অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিং,শিল্পবর্জ্য এবং বিভিন্ন পণ্যে সিসার ব্যবহার শিশুদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কর্মসূচিতে বক্তারা বলেন,সিসা দূষণ কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য ও শিশুদের অধিকার রক্ষারও গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য ব্যবহৃত ব্যাটারির নিরাপদ সংগ্রহ ও রিসাইক্লিং,নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা,গবেষণা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন,সরকার,শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগেই সিসামুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102