শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শীতলক্ষ্যায় উদ্ধার অভিযানে নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক,চলছে ব্যাপক তল্লাশি।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দায়িত্ব পালনকালে নদীতে পড়ে যান ফায়ার সার্ভিসের সাহসী সদস্য সন্ধান মেলেনি বিকেল পর্যন্ত।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সদস্য সাদিক। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে নিতাইগঞ্জ ফায়ার জেটিতে কচুরিপানা অপসারণের সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,স্পিডবোটে করে কচুরিপানা পরিষ্কারের কাজ করছিলেন ডুবুরি সদস্য সাদিক,শামসুল ও চালক সজল। কাজের একপর্যায়ে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান সাদিক। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা এবং নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন অভিজ্ঞ ডুবুরি সদস্য। দেশের বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতার স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান,নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর বিভিন্ন পয়েন্টে ডুবুরি দল তল্লাশি চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102