
বিশেষ প্রতিবেদক:
কুমিল্লার লালমাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন,ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় লালমাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.এনামুল হক, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান,উপজেলা বিএনপির নেতা মাওলানা মো.জাকির হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ফাহমিদা আফরোজ,উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বক্তারা বলেন,জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।