শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদর প্রশাসনের জরুরি নির্দেশনা,ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কাজ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক: মোঃ হোসেন হ্যাপী।
টানা অতিবৃষ্টির কারণে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও ইউনিয়নে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে জরুরি নির্দেশনা দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন।
সোমবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা এবং প্রয়োজনীয় স্থানে পাম্প বসিয়ে দ্রুত পানি অপসারণের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা পাওয়ার পরপরই ইউনিয়ন পরিষদগুলো মাঠে কাজ শুরু করে। চেয়ারম্যান,সদস্য,পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে জলাবদ্ধ এলাকাগুলো চিহ্নিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউএনও এস এম ফয়েজউদ্দিন বলেন,জনদুর্ভোগ কমাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোথাও পানি জমে থাকার খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ইউনিয়নে মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি নালা-নর্দমা ও খালের মুখে জমে থাকা আবর্জনা অপসারণে বিশেষ অভিযান চলছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন,দ্রুত পানি নেমে গেলে জনজীবন স্বাভাবিক হয়ে আসবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102