শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রক্ত নিতে গিয়ে শিশুর হাত নষ্ট’নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিকের বিরুদ্ধে মামলা ও কঠোর ব্যবস্থা দাবিতে ক্ষোভ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চিকিৎসাসেবায় গুরুতর অবহেলার অভিযোগ তুলে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিশুর স্বজনরা।
অভিযোগ অনুযায়ী,১৬ মাস বয়সী শিশু রাইয়ানের রক্ত সংগ্রহের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মীরা দীর্ঘ সময় ধরে একাধিকবার সুই প্রবেশ করান। এরপর থেকেই শিশুটির ডান হাত অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং অসহনীয় ব্যথা শুরু হয়।
পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে ঢাকার হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে জানান,শিশুটির হাতে রক্ত চলাচল ব্যাহত হয়েছে এবং দ্রুত অস্ত্রোপচার ছাড়া বিকল্প নেই। পরে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়।
বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ,দক্ষ জনবল না থাকায় এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। তারা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত,দায়ীদের শাস্তি, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তারা আরও জানিয়েছেন,বিষয়টি নিয়ে সাংবাদিকদের মাধ্যমে জনসম্মুখে বিস্তারিত তুলে ধরা হবে এবং প্রয়োজন হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য,অভিযোগকারী পরিবার স্পষ্টভাবে জানিয়েছে যে, চিকিৎসক ডা.শফিউল আলমের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। তাদের অভিযোগ শুধুমাত্র রক্ত সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত ল্যাব কর্মীদের বিরুদ্ধে।
সংবাদ প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102