শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মাদক,চাঁদাবাজি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের।

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে মাদক,চাঁদাবাজি,পরিবেশ দূষণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড.আব্দুল্লাহ আল আমিন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন,জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান আরও জোরদার করতে হবে। একই সঙ্গে চাষাঢ়া-সাইনবোর্ড সড়কে অটোরিকশা কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তিনি বলেন,লিংক রোডে অবৈধ ময়লার ভাগাড়কে কেন্দ্র করে অপরাধ,মাদক বাণিজ্য ও সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। এছাড়া কাশীপুর এলাকায় ক্যাবল চুরি এবং ডাকাত শহীদ গ্রুপের তৎপরতা রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
সভায় তিনি আরও দাবি জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের স্থান স্থায়ীভাবে সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলোর আসামিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
পরিবেশ সুরক্ষার বিষয়ে তিনি বলেন, রোলিং মিল থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়া খাল খননের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।
সভা শেষে অ্যাড.আব্দুল্লাহ আল আমিন বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ,পরিচ্ছন্ন ও উন্নত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102