শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁওয়ে ফ্রেশ কোম্পানির ২৫ লাখ টাকার সয়াবিন তেল আত্মসাৎ,৭১৬ কার্টন তেল ও ট্রাক উদ্ধার,চালক গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ কোম্পানির আত্মসাৎ হওয়া প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন (প্রায় ১৩ টন) সয়াবিন তেল ও একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মো.আল আমিন গাজী (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়,গত ৬ জুলাই ২০২৬ বিকেলে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে রংপুরে সরবরাহের জন্য ট্রাকে ৭৫০ কার্টন সয়াবিন তেল লোড করা হয়। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে চালক ট্রাকসহ আত্মগোপন করেন।
এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও থানায় প্রতারণার মামলা হয়।
মামলার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১০ জুলাই গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭১৬ কার্টন সয়াবিন তেল এবং ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,উদ্ধার করা তেলের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102