শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রূপগঞ্জে খাল দখল ও ভরাটের অভিযোগে ভয়াবহ জলাবদ্ধতা,দুর্ভোগে ৭ গ্রামের হাজারো মানুষ।

মোঃ গনি। বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সরকারি খাল দখল ও ভরাটের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকার সাতটি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সরেজমিনে দেখা যায়,হাটাবো টেকপাড়া,নড়াবো,নলপাথর, কালাদি,কোশাব,আইতলা ও ডুলুরদিয়া গ্রামের অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। অনেক বাড়িতে কোমরসমান পানি প্রবেশ করায় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রান্নাবান্না,কর্মস্থলে যাওয়া এবং শিশুদের লেখাপড়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ,ইস্টউড সিটি আবাসন প্রকল্পের বালু ভরাটের কারণে সরকারি পানি নিষ্কাশনের একাধিক খাল বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি বের হতে না পেরে পুরো এলাকা জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে।
জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় চর্মরোগ ও পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে,অভিযোগ তদন্ত করে সরকারি খাল পুনরুদ্ধার এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি,দ্রুত অবৈধ দখলমুক্ত করে সরকারি খাল পুনঃখনন করা না হলে প্রতি বর্ষায় একই দুর্ভোগের শিকার হতে হবে হাজারো মানুষকে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102