
নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও শ্রমিক নেতা কামাল মৃধা বলেছেন,নির্বাচিত হলে সন্ত্রাস,মাদক,চাঁদাবাজি,ভূমিদস্যুতা,কিশোর গ্যাং ও ছিনতাইমুক্ত একটি নিরাপদ ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন।
তিনি বলেন,গত ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। রাজনৈতিক কারণে একাধিক মামলা ও নির্যাতনের শিকার হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি।
কামাল মিদ্দার ভাষায়, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান এবং ওয়ার্ডের প্রতিটি বাসিন্দাকে একটি পরিবারের সদস্য হিসেবে দেখেন।
তিনি বলেন, রাজনৈতিক পরিচয় নয়,নাগরিকদের সেবা করাই হবে তার মূল লক্ষ্য। নির্বাচিত হলে পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব ৩৩ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
দক্ষিণাঞ্চলের ভোটারদের উদ্দেশে তিনি বলেন,মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে ভোলা ও বরিশালসহ দক্ষিণবঙ্গের অনেক মানুষ বসবাস করেন। তাদের কাছে তিনি ভোটের পাশাপাশি দোয়া ও সমর্থন কামনা করেন।
শেষে কামাল মিদ্দা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করাই তার অঙ্গীকার। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন।