শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রেশন স্টোরের চালা ভেঙে বিদ্যুৎস্পৃষ্ট,কর্তব্যরত অবস্থায় সেনা সদস্যের মৃত্যু।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
রেশন স্টোরের চালা ভেঙে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু।
রেশন স্টোরের চালা ভেঙে পড়া ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্তব্যরত অবস্থায় সার্জেন্ট মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত অবস্থায় রেশন স্টোরের চালা ভেঙে পড়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী,বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নং ৪৫০৩৫৭২ সার্জেন্ট মোহাম্মদ সেলিম হোসেন, ৩৫ বীর (ফার্মবেস-২,সিকিউ) রেশন স্টোরে দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ স্টোরের চালা ভেঙে তার বুকের ওপর পড়ে। একই সঙ্গে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
পরে সৈনিক কুক মুরাদ,সৈনিক কুক রাকিব ও স্টোরম্যান সৈনিক আজিজ দ্রুত তাকে উদ্ধার করেন। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস.কে.আদনান মাহমুদের তত্ত্বাবধানে তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102