রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সামরিক আধুনিকায়নে ৮৬ হাজার কোটি টাকার মেগা পরিকল্পনা,সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি:
দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে আগামী ১০ বছরে প্রায় ৮৬ হাজার কোটি টাকার (প্রায় ৭.০৫ বিলিয়ন মার্কিন ডলার) একটি দীর্ঘমেয়াদি সামরিক আধুনিকায়ন পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা তুলে ধরে জানান, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে আধুনিক প্রযুক্তিতে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম তিন বছরে জরুরি আধুনিকায়ন কার্যক্রম এবং পরবর্তী সাত বছরে কৌশলগত রূপান্তর বাস্তবায়ন করা হবে। সেনাবাহিনীতে আধুনিক ট্যাংক,সাঁজোয়া যান,আর্টিলারি,ড্রোন ও নাইট-ভিশন প্রযুক্তি যুক্ত হবে। নৌবাহিনীতে নতুন ফ্রিগেট,কর্ভেট,অফশোর পেট্রোল ভেসেল এবং সাবমেরিন সক্ষমতা বাড়ানো হবে। বিমানবাহিনীতে আধুনিক যুদ্ধবিমান,অ্যাটাক হেলিকপ্টার, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা ও উন্নত এয়ার ডিফেন্স রাডার সংযোজনের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া দেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার লক্ষ্যে একটি জাতীয় প্রতিরক্ষা শিল্প নীতি ও ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে,যাতে ভবিষ্যতে সামরিক সরঞ্জাম উৎপাদনে দেশীয় সক্ষমতা বৃদ্ধি পায়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102