রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁওয়ে সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির,দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক- হ্যাপী।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.রায়হান কবির। সোমবার (৬ জুলাই) তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে গিয়ে সেবার মান, কার্যক্রম এবং সেবাপ্রার্থীদের অভিজ্ঞতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়,উপজেলা ভূমি অফিস,বৈদ্যেরবাজার ইউনিয়ন ভূমি অফিস,পৌর ভূমি অফিস আমিনপুর, বৈদ্যেরবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সফরসূচিতে অন্তর্ভুক্ত বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখেন।

তিনি প্রতিটি দপ্তরের ফাইল নিষ্পত্তির অগ্রগতি, সেবাদান পদ্ধতি,কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখেন। পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান সম্পর্কে মতামত নেন।

এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, জনগণের জন্য সরকারি সেবা হতে হবে দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও সহজলভ্য। কোনো নাগরিক যেন অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন,সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন,সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবার কার্যক্রম আরও গতিশীল করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন করতে হবে।

পরিদর্শনকালে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102