শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন, আসামি জাকিরের ফাঁসি চাইলেন এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :নারায়ণগঞ্জ।
মাসদাইর বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের বিক্ষোভ, দ্রুত গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেন হত্যার ঘটনায় অভিযুক্ত জাকিরের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (৫ জুলাই) সকালে ফতুল্লা আদালত চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ মানুষ অংশ নেন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ১ জুলাই রাতে মোহাম্মদ মোতালেব হোসেনকে হত্যা করা হয়। পরে তার মরদেহ তোশকে মোড়ানো অবস্থায় জামতলা এলাকায় উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে নিহতের মেয়ে আশা আক্তারসহ মাসদাইর বাজারের ব্যবসায়ী মো.কামাল হোসেন,মো.রবিউল এবং স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন। তারা বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102