শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক নবীরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক: ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।

বদলি বাণিজ্য,ঘুষ,পদোন্নতিতে অনিয়ম ও সিন্ডিকেট পরিচালনার অভিযোগ,সুষ্ঠু তদন্তের দাবি।

সমবায় সমিতির নিবন্ধন,তদারকি ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাকারী সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মো.নবীরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি,ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ধরে তিনি একটি সিন্ডিকেটের মাধ্যমে অধিদপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছেন।
অভিযোগ অনুযায়ী,সরকারি চাকরিতে যোগদানের সময় মুক্তিযোদ্ধা সন্তান কোটা ব্যবহারে অনিয়ম,বদলি ও পদোন্নতি বাণিজ্য,ঘুষ গ্রহণ,লাইসেন্স সিন্ডিকেট পরিচালনা এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি প্রভাব বিস্তার করেছেন।
সূত্রগুলোর দাবি, ২০০১ সালে এ বিষয়ে একটি মামলা দায়ের হয় এবং পরবর্তীতে তদন্তও হয়েছিল। এছাড়া সিরাজগঞ্জে দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের জমি বিক্রির ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ ওঠে বলেও দাবি করা হয়েছে।
এছাড়া রাজশাহীতে দায়িত্ব পালনকালে সরকারি ও সমবায় সম্পদের ক্ষতি,সমিতির নিবন্ধন ও প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে,নবীরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি সিন্ডিকেটের মাধ্যমে বদলি,পদোন্নতি ও বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা হতো। অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ও ভুক্তভোগীরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে নবীরুল ইসলাম অভিযোগ অস্বীকার না করে প্রতিবেদকের সঙ্গে অশালীন আচরণ করেন এবং প্রতিবেদকের দাবি অনুযায়ী, তার সহযোগীদের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102