শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

পাত্র খুঁজে পাচ্ছেন না মিমি চক্রবর্তী!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী। আসন্ন পূজায় এই অভিনেত্রীর ‘রক্তবীজ’ শিরোনামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এতে মিমি চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

‘রক্তবীজ’ সিনেমাতে একেবারে অন্য অবতারে দেখা মিলবে মিমির, তিনি এসপি সংযুক্তা মিত্র।

সাদা শার্ট, ব্লু ডেনিম-এ বাইকে সওয়ার মিমি… এহেন ‘লুক’-এ এর আগে খুব একটা দেখা যায়নি সুন্দরীকে। বলা বাহুল্য, মিমির চরিত্রে রয়েছে মারকাটারি অ্যাকশন-ও।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিমির সমসাময়িক অনেক নায়িকাই বিবাহিতা। একসঙ্গে সামলাচ্ছেন সংসার, সিনেমা! কিন্তু মিমি এখনো ‘সিঙ্গেল’!

স্বাভাবিকভাবেই ফ্যানদের মনে তীব্র কৌতূহল, কবে সাত পাকে বাঁধা পড়ছেন ‘গানের ওপারে’-তারকা?

এবার সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ মিমিই! জানালেন, বিয়ে একটা সোশ্যাল ট্যাবু।

একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মতো সাধারণ হোক, কী রুপালি দুনিয়ার অভিনেত্রী, আশপাশের সমাজ তাকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের আলটিমেট লক্ষ্য।

আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মতো সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়!

কবে বিয়ে করছি? উত্তর হলো, বিয়ে অবশ্যই করব! কিন্তু পাত্র কই?

এখানেই শেষ নয়! মিমি মজা করে বলেন, কেউ কি আমার জন্য সঠিক পাত্রের সন্ধান দিতে পারবেন? আমার বিয়ে নিয়ে সবার এত মাথাব্যথা!

কিন্তু পাত্রেরই তো ঠিক নেই! যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্পর্কের মধ্যে রয়েছেন, তারা আগে ছাদনাতলায় যাক, চার হাত এক হোক।

আমার যেহেতু কোনো পাত্র ঠিক করা নেই, তাই এই মুহূর্তে বিয়ের প্রশ্ন উঠছে না।

যে মুহূর্তে বিয়ে ঠিক হবে, আমি সবাইকে জানিয়ে দেব। এটা লুকোচুরির বিষয় নয়।

খানিকটা ক্ষুণ্ন হয়েই মিমি বলেন, বিয়েটা আমার জীবনের খুব ব্যক্তিগত একটা বিষয়, সিদ্ধান্তটাও খুব ব্যক্তিগত হবে।

আমি যখন কারও ব্যক্তিগত জীবনে নাক গলাই না, তাহলে মানুষের আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত ভাবনা কেন? যেহেতু আমি সেলিব্রিটি, তাই আমার জীবন নিয়ে দর্শকের উৎসাহ বেশি।

কিন্তু আমি ‘হ্যাপিলি সিঙ্গেল’ অবশ্যই ‘রেডি টু মিঙ্গল’। আপাতত আমার চারপেয়ে সন্তানদের নিয়ে বেজায় খুশি আছি।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102