রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ,উদ্যোগে সদর উপজেলা প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক: ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি কার্যক্রমকে আরও কার্যকর করতে বিভিন্ন শিক্ষা ও থেরাপি সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফতুল্লাস্থ কিডস ক্যাম্পাস অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.ফয়েজ উদ্দিন।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল রোলার স্লাইডার,ব্যালেন্সার, থেরাপি ম্যাট,ট্রাম্পোলিন,বর্ণমালা পাজল বোর্ডসহ শিশুদের শারীরিক,মানসিক ও শিক্ষাগত বিকাশে সহায়ক বিভিন্ন উপকরণ।
অনুষ্ঠানে ইউএনও এস.এম.ফয়েজ উদ্দিন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা,চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং শিশুদের সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা জানান,এ উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা,দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল হবে এবং তাদের জন্য একটি সহায়ক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102