শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নাগরিক সেবায় গুরুত্ব,সিংড়া পৌরসভার ২৭ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা।

:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নাগরিক সেবা সম্প্রসারণ,অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্ন নগর গঠনের লক্ষ্য নিয়ে নাটোরের সিংড়া পৌরসভা ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। অনুষ্ঠানে পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা মো. ওমর ফারুক বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেটে স্বাস্থ্যসেবা,শিক্ষা,সড়ক ও অবকাঠামো উন্নয়ন,পরিচ্ছন্নতা কার্যক্রম,মশক নিয়ন্ত্রণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন,জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও সেবাবান্ধব পৌরসভা গড়ে তুলতেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেট অধিবেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন এনজিও প্রতিনিধি,সাবেক জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102