শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দিনাজপুরে বিজিবির ধ্বংস ১০ কোটি ৮২ লাখ টাকার জব্দকৃত মাদক,সীমান্তে কঠোর অভিযানের বার্তা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি | মো.আব্দুল হাফিজ।
দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট-২০, ফুলবাড়ী-২৯ এবং দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দিনাজপুর সেক্টর সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো.শহিদুল ইসলাম,এনডিসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের (পিএসসি, জি+),দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (বিজিবিএম),দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম,জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী,ফুলবাড়ী-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি),দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মইন হাসান, পুলিশ সুপার জেদান আল মুসাসহ প্রশাসন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল,২০ হাজার ৪১৯ পিস ইয়াবা,৬৭ হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন,২ লাখ ৪৮ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট,কোকেন,হেরোইন এবং প্রায় ৯ হাজার বোতল বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য।
২৬ জুন আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102