রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আড়াইহাজারের আইনশৃঙ্খলা উন্নয়নে জেলা পুলিশের সঙ্গে সমন্বিত অভিযানের ঘোষণা ডিসির।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতি,মাদক ও ইভটিজিং প্রতিরোধে জেলা পুলিশের সঙ্গে সমন্বিত অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.রায়হান কবির।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আড়াইহাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করবে।
তিনি জানান,ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি জোরদার করা হবে। প্রয়োজনে বিশেষ টিম বা অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। একই সঙ্গে নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ব্যবস্থাপনা, সড়ক, মাদক এবং জনসেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন,জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই যে কোনো অপরাধের তথ্য দ্রুত প্রশাসনকে জানাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
আসাদুর রহমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102