রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

তারাবো ও কাঁচপুরে সওজের জমি দখলের বিরুদ্ধে একাধিক অভিযোগ,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
রূপগঞ্জের তারাবো ও সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, বিলবোর্ড ও অন্যান্য দখলদারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে সওজ কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম জানান, রূপগঞ্জের তারাবো এলাকায় সওজের পুকুর দখলের ঘটনায় এবং ডেমরা সেতুর তারাবো প্রান্তে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। একইভাবে সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর দুই পাশে মহাসড়কের জায়গা দখলকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন,পুকুরপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা মুরগির খামার ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং অবৈধ গ্যাস সংযোগও তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিচ্ছিন্ন করেছে।
নির্বাহী প্রকৌশলী জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় জুলাই মাস থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। সওজের সব দখলকৃত জায়গা উদ্ধার এবং সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা উচিত। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102