রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পুলিশে নিয়োগে মেধা ও শৃঙ্খলাই একমাত্র মানদণ্ড,দালাল থেকে সতর্ক থাকার আহ্বান-এসপি মিজানুর রহমানের।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:মোঃ হোসেন হ্যাপি।নারায়ণগঞ্জ,২২ জুন:
বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রার্থী ও অভিভাবকদের দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

তিনি বলেন,পুলিশের চাকরি পেতে কোনো ধরনের অর্থের প্রয়োজন হয় না। এটি জনগণের সেবার একটি মহৎ পেশা, কোনো ব্যবসা নয়। কেউ যদি দালালের মাধ্যমে চাকরি পাওয়ার চেষ্টা করেন, তাহলে তিনি প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি নিজের প্রার্থিতাও হারাতে পারেন।

পুলিশ সুপার জানান,নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ,নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে পরিচালিত হবে। জেলা পুলিশের মূলমন্ত্র শৃঙ্খলা, নিরাপত্তা,প্রগতি’ বাস্তবায়নের লক্ষ্যে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কোনো প্রার্থী বা তৃতীয় পক্ষের মাধ্যমে অবৈধ প্রভাব খাটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ২৪, ২৫ ও ২৬ জুন নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৮টার মধ্যে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

এসপি মিজানুর রহমান মুন্সী আরও জানান, নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠজুড়ে সিসিটিভি ক্যামেরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে।

তিনি প্রার্থীদের প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনার পরামর্শ দেন। যোগ্য,মেধাবী ও শারীরিকভাবে সক্ষম তরুণ-তরুণীদের পুলিশ বাহিনীতে যুক্ত করার মাধ্যমে একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102