রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নবী উল্লাহ নবীর উপস্থিতিতে যাত্রাবাড়ী-ডেমরায় মৎস্যজীবী দলের শক্তি প্রদর্শন।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
ঢাকা-৫ আসনের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব নবী উল্লাহ নবীর উপস্থিতিতে যাত্রাবাড়ী থানা ও ডেমরা থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবী উল্লাহ নবী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালী হলে গণমানুষের প্রত্যাশা বাস্তবায়ন সহজ হবে।

বিশেষ অতিথি জমশেদুল আলম শ্যামল ও মো.আনিসুজ্জামান নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠন সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

যাত্রাবাড়ী থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি হাজী মো.ইব্রাহিম খলিলের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মো.বাবুল মিয়া সওদাগরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। একইভাবে ডেমরা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর ও সদস্য সচিব মনজুরুল ইসলাম মাসুদের নেতৃত্বে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং মিষ্টিমুখের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন,জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে আরও জনমুখী,আধুনিক ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভা শেষে সংগঠনের নেতারা দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102