রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জের মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চায়না হারবার।

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বিভিন্ন মেগা প্রকল্পে সম্ভাব্য বিনিয়োগ ও অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি (সিএইচসিসি)।
রোববার (২১ জুন) নাসিক প্রশাসক এর সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান এ আগ্রহের কথা জানান।
সভায় আলোচনায় উঠে আসে শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন’প্রকল্প,এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল,মেডিকেল কলেজ ও নার্সিং সেন্টার নির্মাণ, এলআরটি বা মনোরেল ব্যবস্থা চালু, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং আধুনিক সেতু নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প।
চায়না হারবারের প্রতিনিধিরা বলেন,এসব বৃহৎ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রেও তাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।
নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে এসব প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, দেশি-বিদেশি বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও স্মার্ট নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।
সভায় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা প্রতিনিধিদল এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102