রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চাঁপাইনবাবগঞ্জে‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে নতুন দিগন্তের সূচনা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের অন্যতম বৃহৎ সবুজায়ন উদ্যোগ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচি।
শনিবার (১৩ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাকিব হাসান তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার ঘোষ,এ,এন এম ওয়াসিম ফিরোজ,শাহীন সুলতানা,ডা.এ কে এম শাহাব উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন,জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। পরিবেশ রক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন,শুধু গাছ লাগালেই হবে না,প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই এই উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া যাবে।
অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার জানান,চলতি বছরে জেলায় এক লাখেরও বেশি চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি ইউনিয়নে ২০০টি করে,পৌরসভায় ১,৫০০টি এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে চারা রোপণ করা হবে। পাশাপাশি সরকারি রাস্তার পাশ ও খাস জমিতেও ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী,পরিবেশকর্মী,গণ্যমান্য ব্যক্তি,বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
বিশেষজ্ঞদের মতে,‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস,জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চাঁপাইনবাবগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন জেলার সবুজায়ন আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102